এই সংসদ (তরুনী) তরুনের সাথে অনিশ্চিত জীবনকে প্রত্যাখ্যান করে বৃদ্ধের ভালোবাসা গ্রহন করার সিধান্তে অনুতপ্ত।
“Entre la richesse et l’amour” হচ্ছে ফ্রেঞ্চ পেইন্টার William Adolphe Bouguereau এর একটি বিখ্যাত পেইন্টিং।
ছবির মাঝখানে দেখা যায় একজন তরুণী নারীকে। তিনি গোলাপি পোশাক পরে একটি গাছের ছায়ায় বসে আছেন। তাঁর দুই পাশে দাঁড়িয়ে আছে দুইজন পুরুষ। দুজনেই তাঁকে পেতে চায়, কিন্তু তাঁদের কাছে ভালোবাসা প্রকাশের উপায় সম্পূর্ণ ভিন্ন।
একদিকে আছে একজন বৃদ্ধ ও ধনী পুরুষ। তিনি বিলাসবহুল পোশাক পরেছেন, গলায় ভারী সোনার চেইন রয়েছে এবং হাতে একটি গয়নার বাক্স ও মুক্তার মালা। অর্থাৎ তিনি তরুণীকে দিতে চান অর্থ, সম্পদ, নিরাপত্তা ও বিলাসী জীবন।
অন্যদিকে আছে একজন তরুণ ও দরিদ্র সঙ্গীতশিল্পী। তাঁর পোশাক সাধারণ, তাঁর কাছে প্রচুর অর্থ বা মূল্যবান উপহার নেই। তিনি নিজের ভালোবাসা ও সঙ্গীত ছাড়া প্রায় কিছুই দিতে পারেন না। তাঁর ভঙ্গি বোঝায় “আমার সম্পদ নেই, কিন্তু আমার ভালোবাসা আছে।”
আর ঠিক এই দুই বিকল্পের মাঝখানে বসে আছে তরুণীটি।
Round: Round 3
Run your next tournament on NekoTab
Draws, allocations, ballots and live results, plus 36,000+ real motions to practise with.