এই সংসদ (অর্ণব) আজ থেকেই বিতর্ক করার সিদ্ধান্ত নিবে।
"ডাইগাকু ডেবিউ" বলতে বোঝায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নিজের ইমেজ আর আচরণ বদলানোর চেষ্টা করা।
অর্ণব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। নিজের “ডাইগাকু ডেবিউ” সফল করার জন্য সে অনেক চেষ্টা করেছিল। কিন্তু বছরের মাঝামাঝি দিকে ধীরে ধীরে সে খুব ক্লান্ত বোধ করতে শুরু করে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যাকে সে ডেট করা শুরু করেছিল, কিছুদিন আগে তার সঙ্গে অর্ণবের সম্পর্ক ভেঙে যায়। সহজভাবে বললে, তার “ডাইগাকু ডেবিউ” ব্যর্থ হয়। বিশ্ববিদ্যালয় জীবন তখন তার কাছে আর তেমন অর্থবহ মনে হচ্ছিল না। ঠিক সেই সময় অর্ণব বাংলা ডিবেট সার্কেলের প্রতি আগ্রহী হয়ে ওঠে। যদিও সে তুলনামূলকভাবে দ্রুত চিন্তা করতে পারে, তবুও এই জগতটি তার কাছে নতুন ছিল। একসময় সে “RUDO Fresher’s ” নামে একটি টুর্নামেন্টের কথা জানতে পারে এবং আয়োজকদের (OrgCom) কাছে রাউন্ড দেখার অনুমতি চায়। তারা তাকে অনুমতি দেয়। অর্ণব রাউন্ড X দেখে, এবং সেটি তাকে গভীরভাবে প্রভাবিত করে। তারই বর্ষের ডিবেটাররা কঠিন কিন্তু অত্যন্ত আকর্ষণীয় মোশন সুন্দরভাবে ব্যাখ্যা করছিল এবং সাবলীলভাবে খুব যুক্তিপূর্ণ ও শক্তিশালী বক্তব্য দিচ্ছিল। কিন্তু একই সঙ্গে অর্ণব প্রবল চাপ অনুভব করতে থাকে। মনে মনে তার ভয় জন্মায়—সে কি কখনো তাদের মতো হতে পারবে, আদৌ কি তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে?
Round: Pre Quarters
Run your next tournament on NekoTab
Draws, allocations, ballots and live results, plus 36,000+ real motions to practise with.